© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

`দেশে দুর্ভিক্ষ হলে দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে'

শেয়ার করুন:
`দেশে দুর্ভিক্ষ হলে দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ২৯ অক্টোবর, ২০২২
দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এর আগে ১৯৭৪ সালে আওয়ামী লীগ শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে। এটা দুর্ভিক্ষের লক্ষণ।

বিএনপির মহাসচিব বলেন, সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে চুরি করে তারা। রাস্তা, ব্রীজ, গরীব মানুষের ঘর তুলে দিয়েছে। আশ্রয়ণ প্রকল্প করছে ওখানেও চুরি করেছে। সর্বভুক, সব খেয়ে ফেলছে। কিছু বাকি রাখে না।

তিনি বলেন, গৃহবন্দি আছেন নেত্রী খালেদা জিয়া। তিনি অসুস্থ, তবুু চিকিৎসার সুযোগ দেয় নাই। পরিবার, চিকিৎসক বলেছেন ওনাকে বাইরে পাঠানো দরকার। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় নাই। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। ৬০০ বেশি মানুষকে গুম করেছে। ইলিয়াম আলী, চৌধুরী আলমসহ। ১৪–১৫ সালে আন্দোলনের সময় নেতাদের গুম করেছে। হত্যা করেছে অনেককে।

দ্রব্যমূলের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, এতদিন কি বললেন, দেশ মধ্য আয়ের হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে গেছে। মানুষ খাবার পায় না। ১০ টাকা কেজি চাল খান এখন, কত ৯০ টাকা। ডিম কত ১৩৫–৪০ টাকা। চিনির দাম ১৩০ টাকা।কি খেয়ে থাকবে মানুষ। আওয়ামী লীগ মুখে বলবে একটা, অন্তরে একটা। এই হচ্ছে আওয়ামী লীগ।তারা নতুন বুলি দিচ্ছে জঙ্গিবাদ। তাদের দমন করবে। ভোতা হয়ে গেছে এই অস্ত্র।

মন্তব্য করুন